শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১০

বাংলাদেশ পারবে কি?

আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড এর মধ্যেকার ওয়ানডে সিরিজ...... প্রথমে তারা তিন টি এক দিনের ম্যাচ খেলবে।

বাংলাদেশ সাহস এর কাজ করেছে দল থেকে আশরাফুল কে বাদ দিয়ে... আশরাফুল কে অনেক সু্যোগ দেওয়া হয়েছিল বলে মনে করি...মানুষ যখন ভাল করার চেষ্টা করে তা তার খেলায় দেখা যাওয়ার কথা... কিন্তু আশরাফুল এর খেলা দেখে মনেই হইত না সে চেষ্টা করছে... যেভাবে নিজের উইকেট সে বিলিয়ে দিয়ে আসত তা তার বোলার দের প্রতি উদারতা ছিল বলে মনে হত... মনে হত সে বলছে... আমাকে আঊট করতে এত কষ্ট করার কি আছে তোমাদের... আমি নিজেই তো আঊট হয়ে যাব।

তামিম ইকবাল গত কয়েক সিরিজ এ শুরুতে ভালই উড়ন্ত সুচনা করছে... কিন্তু তাকে মনে রাখতে হবে তার খেলা কেবল প্রথম ১০-১৫ ওভার এর জন্য নয়... সে পাওয়ার প্লে শেষেও একই রকম শট মেরেই চলে... তার পক্ষে বড় ইনিংস খেলা সম্ভব যদি একটু ধৈর্য্য ধরে খেলতে পারে।

মাহমুদুল্লাহ, সাকিব ও মুশফিক ভালই করছে।

বোলিং এ আমার মনে হয় ফাস্ট বোলার গুলো খুব কম বাউন্সার দেয় ... এবং ওদের বলের বৈচিত্রতাও কম... ভাল একজন লেগ /অফস্পিনার থাকলে ভাল হত ......তাইলে সাকিবের ঊপরত থেকে চাপ অনেকাংশে কমত... আব্দুর রাজ্জাক কে দলে নেওয়া যায়...তবে একই রকম বোলার থাকার চেয়ে আলাদা থাকাই ভাল...

যাই হোক, আশা করি বাংলাদেশ খালি ভালোই খেলবে না একটি ম্যাচ জিতেও আসবে

বুধবার, ১৫ জুলাই, ২০০৯

রাত ২ টা

এখন রাত দুটা।অনেক গভীর রাত।ঘুমাতে যাওয়ার সময় অনেক আগেই হয়ে গেছে।তাও চোঁখে ঘুম নেই।কারন সামনের এক তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।কিন্তু এখন পর্যন্ত কিছুই পড়ে উঠা হয়নি।তাই একটু চিন্তায় আছি সামনে কি করব এটা নিয়ে।
আবার আরেক সমস্যা হল পরীক্ষার মাঝেই বড় বোনের বিয়ে পড়েছে তাই সত্যি অবস্থা অনেক খারাপ
সকলের দোয়া প্রার্থী

রবিবার, ১২ জুলাই, ২০০৯

টেস্ট ম্যাচ!!!!!!!!!!!

টেস্ট ম্যাচ নাকি তার জায়গা টি-২০ এর কাছে হারিয়ে ফেলেছে!!!!!অবাকজনক কথা!!!! ক্রিকেট বানিজ্যের অন্যতম অবলম্বন হয়ে উঠায় আজ যারা ক্রিকেট এর এই কুলীনতম অংশ কে বাতিল এর খাতায় ফেলে দিয়েছিল আজ তাদের মুখ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
চরম নাটকীয় এক ম্যাচ আজ তারা উপহার দিয়ে প্রমান করেছে "এসেজ" তার আসন এত সহজ এ ছেড়ে দিবেনা।আর কোন দিপক্ষীয় সিরিজ এর সমকক্ষ হয়ার নয়।
আমাদের বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজ এর সাথে লড়ছে, আশা করি তারাও একটি ভাল ম্যাচ জাতিকে উপহার দিতে সক্ষম হবে।